Home
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না | Majhe majhe tobo dekha pai chirodin keno pai na lyrics

মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন ক...

Binod Roy

মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না | Majhe majhe tobo dekha pai chirodin keno pai na lyrics

Binod Roy
song

Posted byBinod Roy07-Sep-2026

Change color

মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না

রবীন্দ্রনাথ ঠাকুর


মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।

কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।

( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।

অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )



ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে

ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।

( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–

হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )

কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–

ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।

( আমার সাধ্য কিবা তোমারে–

দয়া না করিলে কে পারে–

তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )



আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–

ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।

( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়–

দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন। )

No Review
Related Books
Loading books…